টি-টোয়েন্টি থেকে মাহমুদউল্লাহর অবসর ঘোষণা

অক্টোবর ০৮ ২০২৪, ১৭:৫৩

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টিম ইন্ডিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে টাইগারদের।

চলছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ শেষেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

২০০৭ সালের ১ সেপ্টেম্বর কেনিয়ার বিপক্ষে নাইরোবিতে টি-টোয়েন্টিতে অভিষেক হয় মাহমুদউল্লাহ রিয়াদের। তারপর থেকে দীর্ঘ ১৭ বছরে জাতীয় দলের হয়ে ১৩৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই তারকা অলরাউন্ডার। ব্যাট হাতে ২ হাজার ৩৯৫ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে শিকার করেছেন ৪০ উইকেট।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও