বরিশালে অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার

জুন ১৭ ২০২৬, ২০:২৬

‘বরিশালে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’ এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার বুধবার সকাল ৯ টায় বিভাগীয় প্রশাসন ও পরিসংখ্যান অফিসের আয়োজনে নগরীর সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ প্রধান অতিথি ছিলেন।

নির্ভুল ও মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, পরিসংখ্যানের ক্ষেত্রে সঠিক তথ্য প্রদান খুবই গুরুত্বপূর্ণ। তথ্য সংগ্রহে কোন গাফিলতি থাকলে তা পুরো জাতির জন্য ক্ষতিকর হতে পারে কারণ পরিসংখ্যানের তথ্যের ওপর ভিত্তি করেই সরকার উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করে। গবেষকরা বিভিন্ন গবেষণা ও বিশ্লেষণ পরিচালনায় পরিসংখ্যানের তথ্য ব্যবহার করেন। এসময় তিনি অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণে শতভাগ নির্ভুলতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সেমিনারে বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের সভাপতিত্বে এবং জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব সালমা পারভীন, বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান ও উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বিশেষ অতিথির বক্তৃতা করেন। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উপস্থাপিত রিপোর্ট অনুযায়ী বরিশাল বিভাগে বর্তমান অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৫৬ হাজার ৯৪৪টি, যার মধ্যে স্হায়ী ইউনিট ৩ লক্ষ ৬৬ হাজার ৯৩৮টি, অস্হায়ী ইউনিট ১৯ হাজার ৯৪৬টি ও অর্থনৈতিক খানা রয়েছে ২ লক্ষ ৭০ হাজার ৬০টি। পক্ষান্তরে, ২০১৩ সালের শুমারিতে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ছিল ৩ লক্ষ ৬৮ হাজার ১২৯টি। অর্থাৎ, বিগত এক দশকে বরিশাল বিভাগে অর্থনৈতিক ইউনিট বৃদ্ধির হার প্রায় ৭৮.৪৫ শতাংশ।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এক্সক্লুসিভ আরও