বরিশালে তিন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

জুন ১৭ ২০২৬, ০৩:৩৩

বরিশাল : অবৈধভাবে জনসাধারণের প্রবেশপথ দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা করায় তিন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে নয় হাজার পাঁচশ’ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বরিশাল সিটি করপোরেশনের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রেস সচিব সাকলাইন মোস্তাক।

অভিযান পরিচালনা করেন বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান। প্রেস সচিব সাকলাইন মোস্তাক জানিয়েছেন, নগরীর শের-ই-বাংলা মেডিক্যাল সংলগ্ন বান্দ রোড এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে জনসাধারণের প্রবেশপথ দখল করায় তিন ব্যক্তিকে পাঁচ হাজার পাঁচশ’ টাকা অর্থদন্ড ও ফুটপাত দখলমুক্ত করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনা করায় মনোয়ারা হোটেল ও ভাই ভাই রেস্তোরার মালিকের কাছ থেকে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এক্সক্লুসিভ আরও