বন্দুকে গুলি ভরতে জানেন না এসআই!

ডিসেম্বর ২৮ ২০২২, ১০:১২

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষক কেমন হয়েছে তা দেখতে থানা পরিদর্শনে যান আইজি আরকে ভরদ্বাজ।

সেখানে তিনি এক সাব ইনস্পেক্টরকে বন্দুকে গুলি ভরতে বলেন। কিন্তু শত চেষ্টা করেও গুলি ভরতে ব্যর্থ হন ওই সাব ইনস্পেক্টর। গত সোমবার ভারতের উত্তরপ্রদেশের কোতোয়ালির খলিলাবাদ থানায় এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, গত সোমবার আইজি আরকে ভরদ্বাজ খলিলাবাদ থানা পরিদর্শনে যান। প্রশিক্ষণের প্রস্তুতি হিসেবে এক সাব ইনস্পেক্টরকে তিনি বন্দুকে গুলি ভরতে বলেন।

নির্দেশ পাওয়ার পর ওই পুলিশ কর্মকর্তা শত চেষ্টা করেও বন্দুকে গুলি ভরতে ব্যর্থ হন। আইজি অন্য কর্মকর্তাকে গুলি চালাতে বলেন। কিন্তু অনেক পুলিশ কর্মকর্তা ঠিকমত গুলি চালাতে পারেনি।

পরে আইজি কোতোয়ালির সন্ত কবীর নগরে অন্য একটি থানা পরিদর্শনে যান। সেখানে তিনি থানার ওআইসিকে কাঁদানে গ্যাস ছুঁড়তে বলেন। কিন্তু কয়েকবার চেষ্টা করেও ওআইসি ব্যর্থ হন।

তবে এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি আইজি। ওই সব পুলিশ কর্মকর্তাকে আরও অনুশীলন ও প্রশিক্ষণ চালিয়ে যাওয়ার নির্দেশ তিনি।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও