বরিশালে বাগান থেকে গাঁজা গাছ উদ্ধার
জুলাই ২৯ ২০২৬, ২৩:৪১
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান জানান, পোর্ট রোডের সাততলা ভবনের পাশের বাগানে গাঁজা গাছ রোপণ করা হয়েছিল। এর মধ্যে দুটি গাছ বড় হয়ে প্রায় পাঁচ ফুট উচ্চতায় পৌঁছেছিল।
তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় গাছ দুটি উদ্ধার করে। তবে কারা এসব গাছ রোপণ করেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা গাছ দুটি সাধারণ ডায়েরি (জিডি) করে আদালতে পাঠানো হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।








































