বরিশালে নব নিযুক্ত সিভিল সার্জনের অপসারনের দাবিতে অবস্থান
“অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও, দুর্নীতিমুক্ত বরিশাল গড়ে তোল”এ শ্লোগানে বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জন ডাঃ মনিরুজ্জামানকে তার পদ থেকে অপসারনের দাবিতে টানা তৃতীয় দিনের মত অবস্থান কর্মসূচি পালিত হয়।
এর আগে আন্দোলনকারীরা অপসারনের দাবিতে কক্ষে তালা ঝুলিয়ে দেয়। আজ সকালে বরিশালের সাধারণ ছাত্র-জনতা ও জুলাই যোদ্ধাদের ব্যানারে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে তারা অবস্থান নেয়। সদ্য নিযুক্ত ডাঃ মনিরুজ্জামানের কক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয়। এসময় আন্দোলনকারীরা বলেন, নব নিযুক্ত সিভিল সার্জন একজন দুর্নীতিবাজ, বিতর্কিত ও শাস্তিপ্রাপ্ত কর্মকর্তা।
এর আগে তিনি বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে ছিলেন, ঐসময় তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ ছিল। ৫ আগস্টের পর গৌরনদী থেকে মনিরুজ্জামানকে অপসারণ করা হয়। তাকে কিভাবে পদোন্নতি দিয়ে সিভিল সার্জন করা হয়েছে। তাকে অপসারণ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দেন আন্দোলনকারীরা।