‘ফ্যামিলি কার্ডে দালালদের স্থান নেই, অনিয়ম হলে কঠোর ব্যবস্থা’
জুলাই ২৮ ২০২৬, ১৮:০৭
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কুতুবপুরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, ‘‘ক্ষমতার প্রকৃত উৎস জনগণ। আমরা জনগণের প্রতিনিধি ও সেবক হিসেবে দায়িত্ব পালন করছি। তাই মানুষের অধিকার নিশ্চিত করতে স্বচ্ছতা ও জবাবদিহিতার কোনো বিকল্প নেই।’’
তিনি বলেন, ‘‘সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি সাধারণ মানুষের কল্যাণে পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপ বরদাশত করা হবে না। কোথাও অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।’’
জহির উদ্দিন স্বপন আরও বলেন, ‘‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।’’
সমাবেশ শেষে তথ্যমন্ত্রী ও উপস্থিত অতিথিরা স্বনির্ভর খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন। এ সময় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু এবং জেলা যুবদলের নেতা সৈয়দ আলম খান সেন্টুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।








































