মহিলা আওয়ামী লীগের অবহিতকরণ সভা ও কম্বল বিতরণ
ডিসেম্বর ০৭ ২০২২, ১৯:১১
সুনান বিন মাহাবুব, পটুয়াখালীঃ পটুয়াখালী জেলাধীন সদর উপজেলা, মির্জাগঞ্জ ও দুমকি উপজেলার অর্ন্তভূক্ত সকল ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম এর ব্যাপারে অবহিতকরণ সভা ও গরীব আসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ ৭ ডিসেম্বর বুধবার বেলা ১২টায় মল্লিকা রোস্তোরা হলরুমে জেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সংরক্ষিত মহিলা সাংসদ অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. জাকিয়া সুলতানা বেবীসহ আরও অনেকে।
এসময় শতাধিক গরীব অসহায় দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সংরক্ষিত মহিলা সাংসদ অধ্যাপিকা কাজী কানিজ সুলতানা হেলেন।








































