যেই শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি, যেই শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০ টায় বরিশাল নগরীর আমতলার মোড় এলাকায় জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, সেই শহীদের রক্তের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য দেশের অর্জিত গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ থাকার অঙ্গিকার ব্যক্ত করেন
এসময় বরিশাল সিটি কর্পোরেশন, বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, জেলা প্রশাসক মামুন খন্দকারসহ, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
দিবসটি উপলক্ষে বরিশাল জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা, জুলাই শহিদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হবে। এছাড়াও দিবসটি উপলক্ষে নানা আয়োজন করা হয়েছে।