দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদদীন হাওলাদার সহ দু`জনকে আটক করেছে পুলিশ। আটককৃত বিএনপি নেতাদেরকে দুমকি থানার পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখিয়ে কোর্টে সোপর্দ করা হয়েছে।
দুমকিতে বিএনপির যুগ্ম আহ্বায়ক সহ আটক ২
ডিসেম্বর ০৭ ২০২২, ১৭:৩৬
উপজেলা বিএনপির আহবায়ক মোঃ খলিলুর রহমান আটকের সত্যতা স্বীকার করে বলেন, ঢাকার মহাসমাবেশে যোগদান ঠেকাতে অন্যায় ভাবে পুলিশ বিএনপি নেতা-কর্মীদের বাড়ি ঘরে হানা দিয়ে গ্রেফতার ও হয়রাণী করছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিৎ করে বলেন, দুমকি থানার পেন্ডিং মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার বেলা ১১টায় পটুয়াখালীর কোর্টে সোপর্দ করা হয়েছে।








































