একদিন কষ্ট করবেন সারা জীবন শান্তিতে থাকবেন-জয়নুল আবেদিন
জানুয়ারি ৩১ ২০২৬, ১৯:৫৬
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশাল বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মানিক কাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বেলা ১১টায় রহমতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম হাওলাদারের আয়োজিত উঠান বৈঠকে বাবুগঞ্জ শ্রমিক দলের সভাপতি ফরিদ উদ্দিনের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এবং বরিশাল (বাবুগঞ্জ-মুলাদী)-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
এ সময় তিনি বলেন,আসছে জাতীয় সংসদ নির্বাচনে আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা ফজরের নামাজ আদার করে ভোট কেন্দ্রে যাবেন আর আমাকে ধানের শীষে ভোট দিবেন আমাকে জয়যুক্ত করতে শুধু একটা দিন কষ্ট করবেন। সারা জীবন ভালো থাকবেন। আমি কথা দিলাম।
তিনি আরো বলেন গত পাঁচ বছরে বাবুগঞ্জ মুলাদি ৩ আসনে কোন উন্নয়ন হয়নি। আমি নিতে আসিনি আমি আপনাদের দিতে আসছি। আমাকে সুযোগ দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মহিলা দলের সম্পাদক রেশমা রহমান।
বরিশাল বিএনপির জেলা কমিটির অন্যতম সদস্য ইসরাত জাহান কচি তালুকদার। বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি সুলতান আহমেদ খান। উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রিন্স।









































