বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি, যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরিয়েছে জনতা
জুলাই ২৪ ২০২৬, ০০:৫০
বরিশাল : বরিশালের বানারীপাড়ায় বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি করার অভিযোগে সঞ্জিব রায় (২৭) নামের এক যুবককে মারধর করে জুতার মালা গলায় পড়িয়ে ঘুরানো হয়েছে।
জানা গেছে,উপজেলার সৈয়দকাঠী ইউনিয়নের একতারহাট নামক এলাকায় গোপাল মার্কেটে বৃহস্পতিবার বিকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে কটুক্তি করায় স্থানীয়রা ওই যুবককে মারধর করে জুতার মালা গলায় পড়িয়ে ঘুরানোর পরে অভিযুক্তকে তার বাবা শরত রায়ের হাতে তুলে দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সঃ) এর বিরুদ্ধে কটুক্তিকারী সঞ্জিব রায় (২৭) স্থানীয়দের তোপের মুখে হাত জোড় করে ক্ষমা চেয়ে নবীকে নিয়ে আর কখনও বাজে মন্তব্য করবে না এবং ভুল হয়েছে মাপ করে দেন বলে ক্ষমা প্রার্থনা করেন।
মারধর ও জুতার মালা পড়িয়ে ঘুরানো শেষে ক্ষমা প্রার্থণায় তাকে তার বাবার হাতে ছেড়ে দেওয়া হয়।
বানারীপাড়া থানার ওসি মোঃ মজিবুর রহমান বলেন, এ বিষয়ে তদন্ত পূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।








































