লাখো মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন ওসমান হাদির
ডিসেম্বর ২০ ২০২৫, ১৫:৩৭
শনিবার দুপুর আড়াইটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন। স্মরণকালের সবচেয়ে নামাজে জানাজা অনুষ্ঠিত হল শহীদ ওসমান হাদির।
এর আগে শনিবার (২০ ডিসেম্বর) দরোগ ইনস্টিটিউট থেকে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে মিছিলসহ শহীদ ওসমান হাদির মরদেহ নিয়ে আসেন।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির জানাজার নামাজে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এসময় বিএনপি জামায়াতে ইসলামী ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অনংশ নেন।
এর আগে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ও পরিবারের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।








































