দেশ ঠিক আছে বিএনপির তলা ফেটেগেছে: নৌ পরিবহন প্রতিমন্ত্রী
নভেম্বর ২৫ ২০২২, ১৮:০৮
রাঙ্গবালী (পটুয়াখালী) সংবাদদাতা ॥ উপকূল চরাঞ্চলের উন্নয়নে শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১১টার সময় উপজেলা আওয়ামী লীগ ও রাঙ্গাবালী প্রেসক্লাবের আয়োজনে চরমোন্তাজ ইউনিয়নের ৭নং ওয়ার্ড স্লুইস বাজার এলাকার মানতা পল্লী মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, একটা সময় সমুদ্রে আমাদের কোন অধিকার ছিল না। সমুদ্র যেতে হলে ভারত এবং মিয়ানমারের অনুমতি নিয়ে যেতে হতো। এখন শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ সমুদ্র জয় করেছে। সমুদ্রের বুকে নতুন নতুন চর জেগে আরেকটি বাংলাদেশ তৈরী হচ্ছে।
সমুদ্রের সুনিল অর্থনীতি বাংলাদেশকে ধনী দেশে পরিনত করবে। এসময় তিনি আরও বলেন, দেশের এতো উন্নয়নের পরেও মির্জা ফখরুল বলতেছে দেশ নাকি তলানির জুড়িতে পরিনত হয়েছে। দেশ যদি তলানির জুড়িতে পরিনত হয়ে যায় তাহলে বাংলার মানুষ আজকে যে খেয়ে পরে আছে, তারা কি খেয়ে পরে থাকতে পারতো? এতো উন্নয়ন কি হতো? আসলে দেশ ঠিক আছে বিএনপির তলা ফেটেগেছে। কারণ তারা এত অন্যায় করেছে, এত হত্যাকান্ড করেছে, এতে মানুষ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। একারণে তারা নির্বাচনে আসতে ভয় পায়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফরাদ, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি সিকদার জোবায়ের হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেন ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুন, রাঙ্গাবালী উপজেলা পরিষদ চেয়াম্যান ডাঃ জহির উদ্দিন আহম্মদ প্রমূখ।








































