মহিপুরে সাড়ে ২৫ হাজার ইয়াবা উদ্ধার
নভেম্বর ২৬ ২০২৪, ১৬:৩০
কুয়াকাটা প্রতিনিধি:: পটুয়াখালীর মহিপুরে ২৫ হাজার ৫’শ পিস ইয়াবা উদ্ধার করেছে নিজামপুর কোস্টগার্ড। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে নিজামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৭৬ লাখ ৫০ হাজার টাকা।
কোষ্টগার্ড জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনাকালে এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হয়। তাকে থামানোর চেষ্টা করলে কোস্টগার্ডের উপস্থিত টের পেয়ে সাথে থাকা একটি বাজারের ব্যাগ ফেলে পালিয়ে যায়।
পরে ব্যাগটি তল্লাশী করে তিনটি কার্টুন থেকে ২৫ হাজার ৫০০ পিস ইয়াবা পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া সেল কর্মকতা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
পরে এসব ইয়াবা মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, জব্দকৃত ইয়াবা থানার মালখানায় সংরক্ষিত রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।








































