লালমোহন (ভোলা) প্রতিনিধি ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনকে লালমোহনে নাগরিক সংবর্ধনা দিয়েছেন।
লালমোহনে এমপি শাওনকে নাগরিক সংবর্ধনা
নভেম্বর ২৯ ২০২৩, ১৮:৩২
নূরুন্নবী চৌধুরী শাওনকে উষ্ণ শুভেচ্ছা ও সংবর্ধনা জানাতে লালমোহন ও তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগ, মহিলালীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলালীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিত্বে মানুষ ভীড় জমান।
লালমোহন চৌরাস্তায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে চতুর্থ বারের মতো নৌকা নিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে লালমোহন ও তজুমদ্দিনকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো। এখানে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, ইভটিজিং সহ সকল ধরণের অপরাধ চিরতরে বন্ধ করা হবে। আপনাদের ভালোবাসা নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোলা-৩ আসনটি উপহার দিবো। এরপর লালমোহন উপজেলা ও পৌরসভা মহিলালীগ ও যুব মহিলালীগের পক্ষ থেকে সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনকে সংবর্ধনা দেওয়া হয়।
এসময় লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক সফিকুল ইসলাম বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।








































