বাউফলে বজ্রপাতে জেলের মৃত্যু

এপ্রিল ০৫ ২০২৩, ১৯:৩০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলে বজ্রপাতে মতলেব ব্যাপারী (৬৩) নামে এক জেলের মৃত্যু হয়েছে। বুধবার (৫ এপ্রিল) বিকালে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিজ তাতেরকাঠি গ্রামে এ ঘটনা ঘটেছে।

মতলেব ব্যাপারী ওই গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, বিকেল ৩টার দিকে মতলেব ব্যাপারী বাড়ির পাশে তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করতে যায়।

এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সময় বজ্রপাতে দুলাল হাওলাদার নামের অপর এক ব্যক্তির একটি মহিষ মারা যায়।

বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রহিম বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও