বাউফলে সিঁদ কেটে ঘরে ঢুকে নানী ও নাতনীকে কুপিয়ে জখম

এপ্রিল ০৪ ২০২৩, ১৪:০০

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের বউলতলী গ্রামে সোমবার (৩ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় নানী ও নাতনীকে কুপিয়ে জখম করেছে অজ্ঞাত কয়েক দুর্বত্ত।

সিঁদ কেটে ঘরের ভিতরে ডুকে ঘুমন্ত নানী রওশন আরা (৬০) ও নাতনী হাবিবাকে (১৩) ধারালো দা দিয়ে মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় কুপিয়ে জখম করে।

জানা গেছে, ওই ঘরে নানী ও নাতি দুজনই বসবাস করতো। হামলার সময় তাদের ডাকচিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে আসার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।

আহতদের আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে কি কারণে তাদের উপর হামলা চালানো হয়েছে তার কারণ জানা যায়নি। পুলিশ সিয়াম হোসেন (১৭) নামের একজন কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছেন।

তার বাবার নাম আল মামুন। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার কারন উদঘাটন করে জড়িতদের আইন আমলে আনার প্রকৃয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও