বাউফলে ভোটার দিবস পালিত
মার্চ ০২ ২০২৩, ১৬:৩৭
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: ‘ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে ভোটার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে বৃহস্পতিবার (২ মার্চ) উপজেলা পরিষদ চত্ত¡র থেকে সকাল ১১টায় র্যালি শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আল আমিন এর কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল আমিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মিঞা, উপজেলা সমাজ সেবা কর্মকতা মোঃ মনিরুজ্জামান ও বিআরডিবি কর্মকর্তা মাহবুবা বেগম। সভায় নির্বাচন কর্মকর্তা জানান, ভোটার দিবস উপলক্ষে নুতন ভোটার, ভোটার স্থানান্তর, সংশোধনীয় পরিচয়পত্র মুদ্রণ ও বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।
আ/ মাহাদী







































