পবিপ্রবিতে কর্মকর্তা এসোসিয়েশনের অবস্থান ধর্মঘট

জানুয়ারি ৩০ ২০২৩, ২০:৪৩

পটুয়াখালী প্রতিনিধি ॥ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ন্যায় চাকুরিতে বিভিন্ন সুযোগ সুবিধার দাবিতে অবস্থান ধর্মঘট শুরু করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কর্মকর্তারা।

সোমবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত পবিপ্রবি’র প্রশাসনিক ভবনের সামনে শতাধিক কর্মকর্তারা কর্মবিরতিসহ অবস্থান ধর্মঘট পালন করেন এর আগে গত ২৩ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা ০৬ দফার দাবিতে ৩০, ৩১ জানুয়ারি কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের আল্টিমেটাম দেয়।

পবিপ্রবি কর্মকর্তা এসোসিয়েশনের সভাপতি ডেপুটি রেজিষ্ট্রার মো: সাইদুর রহমান জুয়েল‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ওয়াজকুরুনি‘র সঞ্চালনায় অবস্থান ধর্মঘটের সমাবেশে অন্যান্যের মধ্যে ডেপুটি রেজিষ্ট্রার মো: আরিফুর রহমান জুয়েল, মিজানুর রহমান টমাস, মো: আতাউর রহমান, জসিম উদ্দিন বাদল প্রমুখ বক্তৃতা প্রদান করেছেন।

বক্তারা বলেন, অবিলম্বে বৈষম্যমূলক আচরণ বন্ধ, কর্মকর্তাদের যৌক্তিক দাবি মেনে নেয়ার আহবান জানাচ্ছি। অন্যথায় পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী লাগাতার কর্মবিরতিসহ কঠর আন্দোলনে ক্যাম্পাস অচল করার ঘোষনা দেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও