অফিসের কার্যক্রম বন্ধ রেখে বিয়ের দাওয়াতে গেলেন ব্যাংক কর্মকর্তারা
জানুয়ারি ৩০ ২০২৩, ১৭:৪৫
সুনান বিন মাহাবুব, পটুয়াখালী॥ পটুয়াখালীতে বিনা ছুটিতে অফিস ফেলে বিয়ের দাওয়াত খেয়েছেন পটুয়াখালী পল্লী সঞ্চয় ব্যাংকের অফিসার সহ সকল কর্মকর্তারা। রবিবার সকাল থেকে অফিস চলাকালিন সময় অফিস সহকারীকে ফিল্ডে যাওয়ার কথা বলে কলাপাড়া বিয়ের দাওয়াতে যান। এদিকে অফিসে আসা বিভিন্ন গ্রাহক অভিযোগ করে বলেন, অফিসে এসে পিয়ন ছাড়া কাউকেই পায়নি তারা।
জানা যায়, জেলা ও উপজেলা সকল ব্রাঞ্চের বিভিন্ন পদের কর্মকর্তারা তন্ময় কুমার হাওলাদারের ভাইয়ের বিয়ের দাওয়াত খেতে যায়।
অফিসে আসা একাধিক গ্রাহক বলেন, সরকারি প্রতিষ্ঠানের অবস্থা যদি এই হয়, তাহলে গ্রাহকরা সেবা পাবে না।
দুমকি থেকে আসা সফিকুর রহমান নামে এক গ্রাহক বলেন, অফিসে এসে “পিয়নকে জিঙ্গেস করলে তিনি বলেন স্যারেরা সবাই ফিল্ডে আছে। অফিসের কাজ আজ বন্ধ”।
এবিষয়ে পটুয়াখালী জেলা আঞ্চলিক অফিসের কম্পিউটার অপারেটর মোঃ তাজবিদ জানান, “স্যার তো অফিসের ডিউটিতে বাহিরে আছে”। বিয়ার দাওয়াতে যাওয়ার প্রসংগে জানতে চাইলে তিনি কিছু জানে না বলেন।
এদিকে জেলা পল্লী সঞ্চয় ব্যাংকের আঞ্চলিক অফিসার প্রদীপ কুমার বলেন, ”আমি এখন অফিসের কাজে কলাপাড়া আছি”। ছুটি ছাড়া বিয়ার দাওয়াত খেতে যাওয়ার প্রসংগে জানতে চাইলে বলেন, ঊর্ধ্বতম কার্যালয়ের হেড অফিসের কলিগের দেয়া বিয়ার দাওয়াতে না গেলে সমস্যা হবে, তাই গিয়েছি।
হেড অফিস ব্যবস্থাপনা পরিচালক শেখ মোঃ জামিনুর রহমান এর পিএস সিনিয়ার অফিসার মোঃ ফারুক আহাম্মেদ বলেন, রবিবার অফিস বন্ধ নেই। বিয়ের দাওয়াতের প্রসংগে তিনি বলেন, হেড অফিস থেকে বিয়ের জন্য ছুটি বা দাওয়াতে যাওয়ার কোন নির্দেশ নেই।
অপরদিকে সদর উপজেলা ব্রাঞ্চের কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন আমি আমার এক কলিগের বাবার মৃত্যুর অনুষ্ঠানে আসছি।








































