মেছো বিড়াল বনে অবমুক্ত

জুন ২১ ২০২৩, ১৭:১৫

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় একটি মেছো বিড়াল উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া সংলগ্ন বনে এটি অবমুক্ত করা হয়। এর আগে আন্ধারমানিক নদীতে জেলেদের পাতা জালের আটকা পরলে স্থানীয়রা মেছো বিড়াল বন্দি করে রাখেন।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে বন বিভাগের সহায়তায় এটিকে উদ্ধার করে বনে অবমুক্ত করেন।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান সাংবাদিকদের জানান, মেছো বিড়ালটি মাঝ বয়সী। মেছো বিড়ালটিকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও