পটুয়াখালীতে গল্প ও স্টোরি লেখা বিষয়ে কর্মশালা

ডিসেম্বর ১৩ ২০২২, ১৯:২৬

সুনান বিন মাহাবুব, পটুয়াখালী ॥ পটুয়াখালীতে ন্যাশনাল চিলড্রেনস টাস্ক ফোর্স (এনসিটিএফ) এর সদস্যদের নিয়ে সংবাদ, গল্প ও স্টোরি লেখা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে পটুয়াখালী জেলা প্রেসক্লাবে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ওয়াই মুভ্স প্রকল্পের আওতায় অপরাজেয় বাংলাদেশ ও ইয়েস বাংলাদেশের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এনসিটিএফ জেলা শাখার সভাপতি রুবাইয়াত হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাফিউন নিহার অনির সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফ ও এসএ টেলিভিশনের জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম। কর্মশালায় এনসিটিএফ সদস্য ও ইয়েস বাংলাদেশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় এনসিটিএফ সদস্যদের ছবি তোলা, শিশুর প্রতি সহিংসতার ঘটনা ও নির্যাতন বিষয়ক প্রতিবেদন, শিশু অধিকার ও সুরক্ষা এবং সফলতা বিষয়ক প্রতিবেদন লেখার নিয়ম কানুন শেখানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও