বরিশালে ইলিশ সংরক্ষণে অভয়াশ্রমে দুই মাসের নিষেধাজ্ঞা

মার্চ ০১ ২০২৬, ২১:৩২

সারা দেশের মত বরিশালেও ইলিশ অভয়াশ্রমে দুই মাসের জন্য সকল ধরণের মৎস্য শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য বিভাগ।

আজ রোববার থেকে বরিশাল, পটুয়াখালী, ভোলা ও চাঁদপুরের ৫টি অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সকল ধরনের মৎস্য আহরণে এই নিষেধাজ্ঞা জারি থাকবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

অভয়াশ্রমে নিষেধাজ্ঞা ও জাটকা সংরক্ষণ কর্মসূচি বাস্তবায়নে বরিশালের সদর উপজেলার চরমোনাই জুনাহার এলাকা থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ৮২ কিলোমিটার অভয়াশ্রমে অভিযান পরিচালনা করবে নৌ বাহিনী, নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর।

জাটকা ইলিশ পূর্ণাঙ্গ পরিণত করতে প্রতিবছরের এ দুই মাস মৎস্য শিকারে নিষেধাজ্ঞা থাকে এসব অভয়াশ্রমে।
নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় মৎস্য আহরণ করলে দুই বছরের জেল ও আর্থিক জরিমানা করার বিধান রয়েছে।

মৎস্য অধিদপ্তর জানিয়েছে, নিষেধাজ্ঞাকালীন বরিশাল বিভাগের ৬ জেলায় ২ লাখ ৩৪ হাজার ৪২১ জেলে পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হবে। এর মধ্যে বরিশাল জেলার ১০ উপজেলার ৪৪ হাজার ৭৩৬ জন নিবন্ধিত ইলিশ জেলেকে সহায়তা প্রদান করা হবে।

বরিশালের জেলেরা জানান, নিষেধাজ্ঞাকালীন সময়ে তারা কর্মহীন হয়ে পড়ায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। সঠিক সময় খাদ্য সহায়তার চাল না পৌঁছলে বাধ্য হয়ে অনেক জেলে নদীতে মাছ শিকার করতে নামেন। অনেক প্রকৃত জেলে চাল ও জেলে কার্ড পাননি বলে অভিযোগ করেন। প্রকৃত জেলেদের খাদ্য সহায়তা ও জেলে কার্ড বিতরণের দাবি জানান তারা।

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ডক্টর মো. হাদিউজ্জামান বাসসকে বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধিতে জোড়ালোভাবে নিষেধাজ্ঞা চলবে। আইন অমান্য করে কেউ ইলিশ শিকার করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশেষ করে হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলায় রাত ও দিনে পাহাড়ার জন্য স্পীড বোড ও লঞ্চের ব্যবস্থা করা হয়েছে।

বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সহকারি পরিচালক মো. আনিসুজ্জামান বাসসকে বলেন, বরিশাল বিভাগের অভয়াশ্রমগুলো নিরাপদ রাখতে সর্বদিক দিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও