ইলিশা নদীতে বাল্কহেড থেকে চাঁদা আদায়কালে আটক-২

জুন ২২ ২০২৬, ২২:৪২

ফয়সাল হাওলাদার: সোমবার ২ জুন বেলা পৌনে ১২টার দিকে উপজেলার সাদেকপুর গ্রাম সংলগ্ন নদী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ১ হাজার টাকা জব্দ করা হয়।

আটকৃতরা হলেন: ভোলা জেলার কালুপুর এলাকার মো. শাহাবুদ্দিন বেপারীর ছেলে মো. সজিব বেপারী, ২৮ এবং মো. সিদ্দিক মাঝির ছেলে *মো. মাইন উদ্দিন মাঝি, ৩৫।

কালিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. এনামুল হক জানান, নদীতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে একটি বাল্কহেড থামিয়ে টাকা আদায়ের সময় তাদের ধরা হয়। আটকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।

ভুক্তভোগী মাঝি ও বাল্কহেড মালিকরা জানান, একই চক্রের বিরুদ্ধে আগেও চাঁদাবাজির মামলা হয়েছিল। জামিনে বের হয়ে তারা আবার বেপরোয়া চাঁদাবাজি শুরু করে। আজ দুজন আটক হওয়ায় নদীপথে চলাচলকারীদের মাঝে স্বস্তি ফিরেছে।

ওসি এনামুল হক বলেন,নদীপথে চাঁদাবাজি, দস্যুতা ও হয়রানি বন্ধে নৌ পুলিশের এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এক্সক্লুসিভ আরও