আগৈলঝাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের ‘মশাল মিছিল’

জুন ২৩ ২০২৬, ১৬:৩০

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা।

গতকাল সোমবার (২২ জুন) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে ঘটনাস্থল ও ভিডিওটির সত্যতা নিয়ে ভিন্নমত দিয়েছে পুলিশ।

স্থানীয়দের দাবি, সোমবার রাতে আগৈলঝাড়া উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন সড়ক থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা ‘শুভ শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ এ ধরনের বিভিন্ন স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মিছিলে বহন করা একটি ব্যানারে বরিশাল জেলা আওয়ামী লীগের নেতা আশিক আব্দুল্লাহর ছবি দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

তবে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান দাবি করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি তিনি দেখেছেন, কিন্তু সেটি আগৈলঝাড়ার বলে নিশ্চিত হওয়ার মতো কোনো তথ্য পুলিশের হাতে নেই।

তিনি বলেন, ভিডিওটি আমি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। এটি অন্য কোনো স্থানের হতে পারে। কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমে আমার থানা এলাকার নাম উল্লেখ করা হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছি। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের মিছিল বা সমাবেশ ঠেকাতে একাধিক টিম মাঠে কাজ করছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এক্সক্লুসিভ আরও