প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এস এম ইকবালকে ‘গার্ড অব অনার’
অক্টোবর ১৯ ২০২৩, ২১:৩০
তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিক অঙ্গনে। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।
উল্লেখ্য, বুধবার বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এসএম ইকবাল বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর, বানারীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি ছিলেন।









































