বিএনপি পুরানো কায়দায় হাটলে গণাভ্যুত্থান করতে হবে- বরিশালে এনসিপি’র নাহিদ

মার্চ ০৮ ২০২৬, ২০:৪৬

বরিশাল  ॥  জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম এমপি তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আজকে মামলা দিয়ে প্রমাণ করছে পুরানো আওয়ামী কায়দায়তেই কাজ করবে। তারা যদি আওয়ামী কায়দাতেই কাজ করে তাহলে আমাদেরও সেই ভাবেই কাজ করতে হবে। গণঅভ্যুত্থানের পথেই হাটতে হবে।

তিনি আরো বলেন আমরা অপেক্ষা করছি আর কিছু দিন। আমরা চেয়েছি ১৬ বছর পরে সংসদ কার্যকর হবে। কিন্তু আমরা দেখছি তারা পুরানো আওয়ামী কায়দাতেই কাজ করবে। কিন্তু সেই ইতিহাস যদি তারা ভুলে যায়, রক্তের সাথে বেঈমানী করে আওয়ামী এবং ভারতের সাথে হাত হাত করে সংস্কারের বিরুদ্ধে দাড়ায় তাহলে আমাদের রাজপথ ছাড়া আর কোন উপায় থাকবেনা।

রোববার (৮ মার্চ) বরিশাল নগরীর হালিমা খাতুন বালিকা বিদ্যালয় মাঠে জাতীয় নাগরিক পার্টির বরিশাল জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এছাড়াও সংগঠনের মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটোয়ারী বলেন, ভারতের সাথে হয়তো চুক্তি করে ক্ষমতায় এসেছেন। এখন ক্ষতমায় অধিষ্ঠিত হয়েছেন, চুক্তিটা ভঙ্গ করে দেন। আপনাকে যদি ক্ষমতায় থাকতে হয় তাহলে বাংলাদেশের মানুষের সাথে থাকতে হবে।

 

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও