বরিশালে অবৈধ হাসপাতাল-ক্লিনিকের বিরুদ্ধে অভিযান

ডিসেম্বর ০৫ ২০২২, ১৭:৫০

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরের দিকে বরিশাল নগরের রুপাতলী এলাকা থেকে এই অভিযান শুরু হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক শফিকুজ্জামান জানান, অবৈধ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভোক্তা অধিকারের বরিশালের উপপরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে বেশ কয়েকটি হাসপাতাল ও ল্যাবে অভিযান পরিচালিত হয়েছে।

এ সময় আব্দুল্লাহ হাসপাতালকে বৈধ কাগজপত্র না থাকায় ২৫ হাজার টাকা ও জমজম ক্লিনিককে সতর্ক করা হয়।জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বরিশালের উপপরিচালক অপূর্ব অধিকারী।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও