অগ্রণী ব্যাংকের কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে বরিশালে সম্মেলন অনুষ্ঠিত
জুন ২৭ ২০২৬, ১৬:০৩
বরিশাল ॥ চলতি বছর ২০২৬ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদারকরণের লক্ষ্যে বরিশাল সার্কেলাধীন অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান ও শাখা ব্যবস্থাপকদের নিয়ে ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক স্বপন কুমার ধর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি. এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম, উপস্থিত ছিলেন ব্যাংকটির এস্টাব্লিসমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং ডিভিশনের মহাব্যবস্থাপক মু. আফজাল হোসেন।
বিডিএস ক্লাব, বরিশালের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় ব্যবসা খাতে কিভাবে আরো অগ্রগতি করা যায় এবং দেশের অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বল্প সুদে ঋণ বিতরণের মাধ্যমে অর্থনীতির চালিকা শক্তিকে মজবুত করার লক্ষ্যে আলোচনা হয়।
বর্তমান সরকারের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটির চলমান কার্যক্রম আরো অগ্রসর হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আগত অতিথিরা।








































