পৈতৃক সম্পত্তি বুজে পেতে সংখ্যালঘু পরিবারের সংবাদ সম্মেলন

জুন ১৯ ২০২৬, ০২:০৩

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে এক সংখ্যালঘু পরিবার তাদের পৈতৃক জমি জোরপূর্বক দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে। একই সঙ্গে তারা নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জমি উদ্ধার করে দেওয়ার দাবিও জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে গুঠিয়া এলাকার গুঠিয়া ইউনিয়নের বালা বাড়ির কীর্তন আঙিনায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অসীম কুমার দাস, সুব্রত কুমার দাস ও সুশান্ত কুমার দাস। লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, স্থানীয় মাদ্রাসা শিক্ষক ও ইসলামী একটি রাজনৈতিক দলের নেতা মাসউদ হাসান ফিরোজ দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছেন।

 

শুধু তাই নয় জমি নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ইউনিয়ন বিএনপির নেতাদের উদ্যোগে একাধিকবার সালিশ বৈঠকের উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্ত ব্যক্তি নানা অজুহাতে তা এড়িয়ে যান। এছাড়া ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন এবং ভাড়াটে লোকজন দিয়ে পরিবারটিকে এলাকা ছাড়ার হুমকি ও মানসিক নির্যাতন চালিয়ে আসছেন।

 

বর্তমানে সংখ্যালঘু পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন। সংবাদ সম্মেলনে সংখ্যালঘু পরিবারটি তারা দাবি করেন, জেএল-১০৭ নম্বর গুঠিয়া মৌজার এসএ ৪২ নম্বর খতিয়ানের এসএ ৪০৮ নম্বর দাগভুক্ত ১১ শতাংশ জমির বৈধ উত্তরাধিকারী তারা। কিন্তু বিগত সরকার ক্ষমতায় থেকে চলে যাওয়ার পরপরই ইসমালী একটি রাজনৈতিক দলের নেতা মাসউদ হাসান ফিরোজ ওই জমি জোরপূর্বক দখল করেন এবং বর্তমানে সেখানে বহুতল ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। ভুক্তভোগী পরিবারের সদস্যরা আরো বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের হওয়ায় তারা দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে বসবাস করছেন।

 

পরিবারের নারী ও শিশুরা নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। তারা অভিযোগ করেন, অন্যের জমি দখল করাই অভিযুক্তের নেশা ও পেশায় পরিণত হয়েছে। তারা জানান, নিরুপায় হয়ে বিষয়টি উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লাভলু হোসেনকে অবহিত করেন।

পরে তারা এসে সংখ্যালঘু পরিবারের পাশে দাড়িয়ে সহযোগীতার করার চেষ্টা করলে উল্টো তাদের চাঁদাবাদ বলে তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন মাসউদ হাসান ফিরোজ। ভুক্তভোগী পরিবারটি আরো বলেন, আমরা সংখ্যালঘু পরিবারটি গুঠিয়া ইউনিয়ন বিএনপির নেতাদের মানবিক হস্তক্ষেপ ও আশ্বাসে বর্তমানে এলাকায় অবস্থান করতে পারছি। কিন্তু মাসউদ হাসান ফিরোজ তিনি আমাদের বিরুদ্ধে এবং কি স্থানীয় বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়েই আসছে। তাই আমরা আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তীব্র-নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের এক নারী সদস্য বলেন, স্থানীয় বিএনপির নেতারা তাদের পক্ষে অবস্থান নেওয়ায় বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধেও সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার চালানো শুরু করেন। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা এসব অপপ্রচার বন্ধের দাবি জানান। তিনি আরো বলেন, এই মাসউদ হাসান ফিরোজের হাত থেকে মুক্তি পেতে এবং তাদের পৈত্তিক সম্পত্তি বুজে পেতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টু এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি জমি দখলমুক্ত করা এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মাসুদ হাসান ফিরোজ বলেন জমি দখলের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন হিন্দু পরিবারটি আমাকে জঙ্গী বলে প্রচার চালাচ্ছেন। যার কোন প্রমান তাদের হাতে নেই। তিনি আরো বলেন, আমাকে জঙ্গি বলায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তবে আমি জমি দখল করছি তার কোনো সুনির্দিষ্ট প্রমান রয়েছে হিন্দু পরিবারের কাছে। এদিকে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এক্সক্লুসিভ আরও