কুয়াকাটার সাংবাদিক খান এ রাজ্জাক আর নেই

ডিসেম্বর ০১ ২০২২, ২১:৪৮

নিজস্ব প্রতিবেদক ॥ দৈনিক সমকালের কুয়াকাটা প্রতিনিধি খান এ রাজ্জাক (৪২) গতকাল বৃহস্পতিবার বিকালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখেছেন।

 

তার বড় ছেলে বরিশাল শেখ হাসিনা সেনানিবাস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র। ছেলের কাছে যাওয়ার জন্য বিকালে মোটরসাইকেলে কুয়াকাটা থেকে সেনানিবাসের উদ্দেশ্যে রওনা হন। বাড়ির কাছাকাছি মহিপুর বন্দরে সেতুর কাছে এসে পরিচিত একটি দোকানের টয়লেটে যান। প্রায় আধঘন্টা সময় পরও টয়লেট থেকে বের না হওয়ায় দোকানীর সন্দেহ হয়।

 

ডাকাডাকি করে সাড়া না পাওয়ায় পরে দরজা ভেঙ্গে খান এ রাজ্জাককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাকে কলাপাড়া হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খান এ রাজ্জাক সাংবাদিকতার পাশাপাশি কুয়াকাটা খানাবাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন।তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান। তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও