সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে

বরিশালে যুদ্ধ জাহাজ ‘বানৌজা পদ্মা’ দেখতে উপচে পড়া ভীড়

নভেম্বর ২১ ২০২৫, ১৮:২২

বরিশাল ॥ প্রতিবছরের মত এ বছরও সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বরিশালে সর্বসাধারণের পরিদর্শনের জন্য বাংলাদেশ নৌ বাহিনীর একটি যুদ্ধ জাহাজ ‘বানৌজা পদ্মা’ উন্মুক্ত করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কীর্তনখোলা নদীর পাড়ে মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিএর মেরিন ওয়ার্কশপ ঘাটে অবস্থান নেয়া ‘বানৌজা পদ্মা’ জাহাজটি উন্মুক্ত করায় ঘুরে দেখেন দর্শনার্থীরা।

এসময় সুশৃঙ্খলা ভাবে জনসাধারণ বানৌজা পদ্মায় প্রবেশ করেন। বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় ঘুরে ঘুরে দেখেন জাহাজটি। এছাড়াও বিশেষ করে শিশুকিশোরদের মধ্যে ছিলো ব্যাপক উৎসাহ। নৌ-বাহিনীর এই জাহাজ ঘুরে দেখার সুযোগ পেয়ে অনেকে আনন্দিত হয়েছেন তারা।

অপরদিকে বানৌজা পদ্মা জাহাজের অধিনায়ক  লেঃ কমান্ডার নাফিউর রহমান।জানান, দেশের নাগরিকদের নৌ বাহিনী সম্পর্কে জানাতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া


এক্সক্লুসিভ আরও