পটুয়াখালীর নতুন ডিসি শরীফুল ইসলাম

নভেম্বর ২৪ ২০২২, ১৩:৩৭

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালী জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. শরীফুল ইসলাম। তিনি বর্তমানে জয়পুরহাটের ডিসির দায়্ত্বি পালন করছেন।

পটুয়াখালীর বর্তমান জেলা প্রশাসক মো. কামাল হোসেনকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এর উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি ও ঊর্ধ্বতন নিয়োগ-২ অধিশাখার যুগ্মসচিব শাহিন আরা বেগম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মো. শরীফুল ইসলাম পটুয়াখালী জেলার ৩৩তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন। তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসের ২২তম ব্যাচের একজন চৌকস কর্মকর্তা।

তিমি ২০২০ সালের ০৬ জুলাই জয়পুরহাট জেলার ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব নেন। এখন পটুয়াখালীতে দ্বিতীয় দফায় জেলা প্রশাসকের দায়িত্বে নিযুক্ত হলেন তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয় হঠাৎ করেই ২৩ জেলায় মাঠ প্রশাসনের সর্বোচ্চ পদ জেলা প্রশাসক পদে রদবল করে প্রজ্ঞাপন জারি করে।

আ/ মাহাদী

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও