প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এস এম ইকবালকে ‘গার্ড অব অনার’

অক্টোবর ১৯ ২০২৩, ২১:৩০

নিজস্ব প্রতিবেদক ‍॥ বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এসএম ইকবালকে ‍‍`গার্ড অব অনার‍‍` প্রদান করা হয়েছে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে ‍‍`গার্ড অব অনার‍‍` প্রদান করা হয়। সেখানে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সকাল সাড়ে ১০টায় বরিশাল আইনজীবী সমিতিতে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১১টায় এসএম ইকবালের মৃতদেহ শেষ বিদায়ের জন্য শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে নিয়ে আসা হলে সেখানে প্রেসক্লাব এবং বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে তার মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। দুপুর ২টায় জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিক অঙ্গনে। তার মৃত্যুতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক, সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।

উল্লেখ্য, বুধবার বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এসএম ইকবাল বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর, বানারীপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাবেক সভাপতি ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও