১৬ বছর পর পলাতক আসামি গ্রেফতার

জানুয়ারি ৩১ ২০২৩, ১৩:৩৫

অনলাইন ডেস্ক :: দীর্ঘ ১৬ বছর পর খুনের মামলার পলাতক আসামি ডাকাতদলের নেতা সাইফুল ইসলাম ওরফে জালালকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

সোমবার (৩০ জানুয়ারি) গাজীপুরের কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, ২০০৭ সালের ১২ এপ্রিল রাতে সাইফুল ইসলাম ওরফে জালাল ১৫-১৬ জন ডাকাত সদস্য নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া এলাকায় আরিছ মিয়ার বাড়িতে ডাকাতি করতে যায়। এ সময় ডাকাতিতে বাধা দিলে আরিছ মিয়াকে গুলি করে সাইফুল।

পরে হাসপাতালে নিলে চিকিৎসক আরিছ মিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানায় খুনসহ ডাকাতির মামলা দায়ের করেন।

এরপর থেকে গ্রেফতারকৃত সাইফুল ইসলাম দীর্ঘ ১৬ বছর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গাজীপুরের কাশিমপুর এলাকায় আত্মগোপনে ছিলেন।

গ্রেফতার সাইফুলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও