বরিশালে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণে সনদ বিতরন
মার্চ ০৬ ২০২৬, ০০:৪৬
বরিশাল ॥ মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪০ জন খেলোয়াড় প্রশিক্ষণ গ্রহণ করে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বরিশাল জেলা অফিসের ব্যবস্থাপনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের (অনূর্ধ্ব-১৬) নিয়ে মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা ক্রীড়া অফিসের আয়োজনে বৃহস্পতিবার (৫ মার্চ) জেলা প্রশাসকের সভাকক্ষে (অনূর্ধ্ব-১৬) ৪০ জন ছাত্র-ছাত্রীদের অ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ করা হয় ।
মাসব্যাপী অ্যাথলেটিক্স প্রশিক্ষন শেষে প্রশিক্ষণার্থীর শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সাজ্জাদ পারভেজ, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সহ আরো সাবেক খেলোয়াড় বৃন্দ, কোচসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল জেলা ক্রীড়া অফিসার মোঃ সাইদুল ইসলাম।









































