বরিশালের নথুল্লাবাদভোলায় ৭১ টন সার জব্দ, আটক ১

মার্চ ০৬ ২০২৬, ১৫:৫১

ভোলা : ভোলায় রাতের আঁধারে পাচারের সময় চার ট্রাকভর্তি প্রায় ৭১ টন টিএসপি সার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আরমান নামে এক ট্রাক চালককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব সার জব্দ করে পুলিশ।

পুলিশ জানায়, অবৈধভাবে ভোলা থেকে অন্যত্র সার পাচারের সন্দেহে চারটি ট্রাক আটক করা হয়।
তবে সেগুলো বৈধভাবে পরিবহন করা হচ্ছিল কিনা-তা যাচাই করছে পুলিশ ও কৃষি বিভাগ।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির আলম জানান, সারের মালিকানা ও কাগজপত্র যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, ভোলার বাপা গোডাউন থেকে প্রায় ১ হাজার ৪২০ বস্তা টিএসপি সার বরগুনার ডিলারদের কাছে পাঠানোর কথা ছিল।
কিন্তু সেই সার গোপনে অন্য জেলায় নেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। কৃত্রিম সংকট তৈরি করার উদ্দেশ্যেও সার পাচারের চেষ্টা করা হচ্ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

এ বিষয়ে ভোলা বিসিআইসি ইনচার্জ মাসুদ পারভেজ বলেন, এসব সার বরগুনা জেলার জন্য বরাদ্দ ছিল। কিন্তু কেন তা অন্যত্র নেওয়া হচ্ছিল, তদন্তে বিষয়টি বেড়িয়ে আসবে।

এদিকে যখন কৃষকদের মাঝে সারের সংকট চলছে, তখন বিপুল পরিমাণ সার পাচারের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা।

কৃষক আন্দোলন ঐক্যজোটের সভাপতি সাহাবুদ্দিন নফরাজি বলেন, প্রকৃত তদন্ত করে অভিযোগের সত্যতা মিললে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে কৃষি বিভাগেরও দায় এড়ানোর সুযোগ নেই।

এ বিষয়ে ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল হাসান জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কেন্দ্রীয় বাস টার্মিনাল

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া