বাউফলে নিষিদ্ধ জাল সহ ২ জেলে আটক
জানুয়ারি ২২ ২০২৩, ২২:০৭
জাহিদ শিকদার, পটুয়াখালী ॥ পটুয়াখালীর বাউফলে মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশের যৌথ অভিযানে ১০ হাজার মিটার অবৈধ জালসহ ২ জেলেকে আটক করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার তেঁতুলিয়া নদীতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকারের সময় চন্দ্রদ্বীপ ইউনিয়নের নাসির ব্যাপারী (৪৫) ও কচুয়া গ্রামের মামুন ফরাজীকে (৩২) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়।
অভিযানে ছিলেন বরিশাল জোনের নৌ পুলিশ পুলিশ সুপার মো. কফিল উদ্দিন, সহকারী পুলিশ সুপার দিন-ই-আলম ও বাউফল উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী আনিচুর রহমান।








































