বরিশালে শীতে কাঁপছে মাদ্রাসার এতিমরা

জানুয়ারি ০৮ ২০২৩, ১৩:১৩

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে শীতে কাঁপছে মাদ্রাসার এতিম শিশুরা। বিশেষ করে কম্বল কিংবা গরম কাপড়ের অভাবে বরিশাল বিভাগের অধিকাংশ মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থী দুর্ভোগে পড়েছে। জেলা প্রশাসন দপ্তর থেকে যে মানের পাতলা কম্বল বিতরণ করা হয়, তাতে চলমান সর্বনিম্ন তাপমাত্রার এই শীত সামলাতে পারে না শিশুরা। অন্যদিকে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে যে পরিমাণ এতিমসহ শিক্ষার্থী থাকে, সেই পরিমাণ কম্বল বিতরণ করা হয় না। জেলা প্রশাসনে যা বরাদ্দ থাকে, তা সব প্রতিষ্ঠানে ভাগ করে দেওয়া হয়।

বরিশাল বিভাগের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের ইনচার্জ বশির আহম্মেদ। কুয়াশায় মানুষের দৃষ্টিসীমা কমে এসেছে ৫০ মিটারে। আবহাওয়া দপ্তর বলছে, আগামী মঙ্গলবারের আগে পরিস্থিতি উন্নতির কোনো সম্ভাবনা নেই। যার দরুন কনকনে এই শীতে প্রান্তিক জনগোষ্ঠির ভোগান্তি দেখা দিয়েছে মারাত্মকভাবে। বিশেষ করে মাদ্রাসার এতিম শিশুরা চরম ভোগান্তিতে রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, জেলার বানারীপাড়া উপজেলার পূর্ব সলিয়াবাকপুর দারুল উলুম হোসাইনিয়া করমী কেরামতিয়া মাদ্রাসা ও এতিমখানায় এতিমসহ প্রায় ১৫০ জন শিশু আবাসিকে থেকে পড়ালেখা করছে। সেখানে মাত্র ৩০টি কম্বল পেয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসার মুহতামিম মাওলানা ওবায়দুল হক। সেসময় তিনি দুঃখপ্রকাশ করে বলেন, জেলা/উপজেলা প্রশাসন থেকে এত কম সংখ্যক কম্বল দেওয়ায় বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। কারণ কোন্ ছাত্রকে কে রেখে কোন্ ছাত্রকে দেব।

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান জানিয়েছেন, নতুন বরাদ্দ এখনো পাইনি। গত বছরের বরাদ্দের ৪ হাজার ৯০০ পিস কম্বল পেয়েছি। সেগুলো জনপ্রতিনিধিদের মাধ্যমে বিভিন্ন এলাকায় পৌঁছে দিয়েছি। আরো বরাদ্দ এলে পৌঁছে দেওয়া হবে।

সরেজমিনে গেলে পিরোজপুর ইন্দুরকানী উপজেলার বাড়ৈখালী তালিমুল কুরআন এতিমখানার শিক্ষক হাফেজ মঞ্জুরুল ইসলাম বলেন, তাদের মাদ্রাসার এতিমরা কম্বল ও গরম কাপড়ের কারণে প্রচণ্ড শীতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানটিতে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট রয়েছে। তাই বিত্তবান কিংবা প্রশাসন থেকে এতিম শিশুদের রক্ষায় গরম কাপড় নিয়ে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন ওই শিক্ষক।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান বলেন, পর্যাপ্ত কম্বল বিতরণের জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। যাতে কাউকে এই শীতে ভোগান্তিতে পড়তে না হয়।

আমার বরিশাল/আরএইচ

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এক্সক্লুসিভ আরও