হিজলায় বিপুল পরিমানের দেশীয় অস্ত্র সহ মোস্তফা গ্রেফতার
জানুয়ারি ৩১ ২০২৬, ১৪:২৮
জহির উদ্দিন, হিজলা প্রতিনিধি :বরিশাল জেলার সবচেয়ে অবহেলিত জনপদ ও বিচ্ছিন্ন এলাকা হিজলা। আর সেই সুযোগ কাজে লাগিয়ে নিরজম এলাকা হিজলা উপজেলার গৌরব্দী ইউনিয়নকে অপরাধীদের নিরাপদ আস্তানা ও অস্ত্রের আস্তানা হিবেসে বানিয়েছিলেন মোস্তফা সিকদার।
তবে অবশেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশব্যাপী সেনাবাহিনীর চলমান অভিযানের অংশ হিসেবে শনিবার (৩১ জানুয়ারি) ভোর রাত থেকে সকাল ১০টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলা গৌরব্দী ইউনিয়নের চরকুশুরিয়া গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, কয়েকটি মোবাইল ফোন উদ্ধার সহ মোস্তফা সিকদার নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোস্তাফা ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত আবদুর রহমান সিকদারের ছেলে। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৪১ বীর’র একটি দল মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৪১ বীর-এর অধিনায়ক মেজর কাজী জাহিদুল ইসলামের নেতৃত্বে ৬০ জন সেনাসদস্যের একটি দল ভোর রাতের দিকে হিজলার চর কুশুরিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মোস্তফা সিকদারকে গ্রেফতার করেন।
অভিযানে ১২টি দেশীয় ধারালো অস্ত্র,১টি চাইনিজ কুড়াল, ৩টি মোবাইল ফোন ২টি স্মার্টফোন ও ১টি বেসিক ফোন উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানায়, আটককৃত ব্যক্তি এবং উদ্ধার করা মালামাল আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, চোরাচালান দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।
জনজীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।
বরিশাল
৩১-০১-২৬








































