বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি : সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডিসেম্বর ১১ ২০২৪, ১৮:১৯

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুব কামাল খান সুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে হাতীবান্ধা উপজেলা পরিষদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাহাবুব কামাল খান সুজন ফকিরপাড়া ইউনিয়নের সাবেক সদস্য আলম খার ছেলে। অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা হয়। ওই ঘটনায় কয়েকজন গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং এবং শতাধিক আহত হন।

এ ঘটনায় মামুনুর রশিদ মামুন নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সদস্য গত ১৩ নভেম্বর রংপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় রংপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন বাবলুসহ ১৮১ জনকে আসামি করা হয়।

ওই মামলার ৮৬নং আসামি মাহাবুব কামাল খান সুজন। হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন-নবী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার তদন্তকারী কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এক্সক্লুসিভ আরও