ভেজাল দুধ চেনার উপায়
ডিসেম্বর ২১ ২০২২, ০০:০২
আজকে আমার বরিশালের স্বাস্থ্য বিভাগে আলোচনা করবো ভেজাল দুধ চেনার উপায় নিয়ে। তাহলে চলুন আর দেরি না আজকে আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করে বিস্তারিত জেনে নেওয়া যাক। চারদিকে ভেজালের ছড়াছড়ি। সব জিনিসেই ভেজাল। এর মধ্যে অন্যতম হলো দুধ। আমরা প্রায় সবাই নিয়মিত-অনিয়মিত ভাবে দুধ খেয়ে থাকি। দুধের উপকারের কথা বলে শেষ করা যাবে না।
কিন্তু সেই দুধ যদি ভেজাল হয় তাতে উপকারের চেয়ে অপকারই বেশি হবে। তাই খাঁটি দুধ খাওয়ার জন্য সবার আগে আপনাকে জানতে হবে কোনটি ভেজাল দুধ।
- আরো পড়ুন: মেঝেতে বসে খাওয়ার উপকারিতা
- আরো পড়ুন: চুল কালো করার উপায়
তাহলে চলুন জেনে নেওয়া যাক ভেজাল দুধ চেনার উপায় সম্পর্কে:-
১. দুধকে পরীক্ষা করার জন্য অল্প দুধ হাতে নিয়ে ঘষুন। তারপর যদি দেখেন যে তা সাবানের মতো লাগছে তাহলে বুঝবেন দুধটি ভেজাল।
২. ভেজাল দুধ চেনার দ্বিতীয় উপায় হল দুধে অল্প পরিমাণে সালফিউরিক অ্যাসিড মেশান। যদি দুধের রং নীল দেখায় তাহলে দুধ ভেজাল।
৩. দুধ পরীক্ষা করার জন্য সামান্য দুধ ঘরের মেঝেতে ফেলুন তারপর যদি সাদা দাগ পড়ে তাহলে সেটি খাঁটি হবে আর তা না হলে সেটি ভেজাল।
জেনে রাখুন – সুস্থ থাকার জন্য যেসব খাবার নিয়মিত খেতে হবে, তার মধ্যে একটি হলো দুধ। অনেকে বেশি পুষ্টির আশায় কাঁচা দুধ খেয়ে থাকেন। নানা পুষ্টিগুণে ভরা দুধ খাওয়ার উপকারিতার কথা কম-বেশি সবারই জানা। কিন্তু বেশি পুষ্টির আশায় কাঁচা দুধ খেলে কি সত্যি উপকার মেলে? নাকি লাভের আশায় খেতে গিয়ে ক্ষতিই হয় বেশি?
ফলো করুন আমাদের ফেইজবুক পেইজে এখানে ক্লিক করে।
আমার বরিশাল/ আরএইচ








































