খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু
আগস্ট ০৩ ২০২৬, ১২:১১
এ কর্মসূচির আওতায় ৫৫ লাখ কার্ডধারী পরিবার ছয় মাস ধরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাবে, যার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১৫ টাকা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ৪৯৫টি উপজেলার ৫৫ লাখ উপকারভোগী আগস্ট থেকে নভেম্বর এবং আগামী বছরের মার্চ ও এপ্রিল এই ছয় মাস খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধা পাবেন।
খাদ্য মন্ত্রণালয় বলেছে, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, অপুষ্টি হ্রাস এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলো আরও কার্যকর ও সম্প্রসারণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।








































