উজিরপুর মায়ের সাথে অভিমান করে স্কুল ছাত্রীর আত্মহত্যা

জুন ২৪ ২০২৬, ১৯:৩২

বরিশালের উজিরপুর উপজেলায় মায়ের সাথে খাবার ও পড়াশোনা নিয়ে অভিমান করে নাদিয়া ইসলাম (১১) নামে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে উপজেলার সাতলা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের দক্ষিণ সাতলা গ্রামে।

নিহত নাদিয়া স্থানীয় ‘সাতলা বিকন স্কুলের’ পঞ্চম শ্রেণির ছাত্রী এবং ওই গ্রামের বাসিন্দা ও মৎস্য ব্যবসায়ী আলী আকবর সিকদারের মেজো মেয়ে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২৩ জুন) রাতে বাড়িতে রান্না করা শাকসবজি খাওয়া এবং ঠিকমতো পড়াশোনা করা নিয়ে মা লামিয়া বেগমের সাথে নাদিয়ার সামান্য কথা কাটাকাটি ও রাগারাগি হয়।

মায়ের ওপর অভিমান করে ওই রাতেই পরিবারের সবার অজান্তে নিজের ঘরের জানালার গ্রিলের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় নাদিয়া। পরে বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন এবং উজিরপুর মডেল থানা পুলিশকে খবর দেন।

নিহত ছাত্রীর বাবা আলী আকবর সিকদার মুঠোফোনে জানান, আমি জীবিকার তাগিদে ঢাকায় মাছের ব্যবসা করি। গ্রামের বাড়িতে আমার স্ত্রী ও তিন কন্যাসন্তান বসবাস করত। রাতে শাকসবজি রান্না করা নিয়ে মেয়ের সাথে ওর মায়ের একটু রাগারাগি হয়েছিল। পাশাপাশি মা তাকে ঠিকমতো পড়াশোনা করার জন্য শাসন করেছিল। কিন্তু সামান্য এই বিষয়ে অভিমান করে আমার মেয়েটা যে এমন চরম পথ বেছে নেবে, তা ভাবতেও পারছি না।

ঘটনার পর পরই উজিরপুর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ও আইনি প্রক্রিয়া মেনে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া

পুরাতন সংবাদ খুঁজুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০  

এক্সক্লুসিভ আরও