উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল বিতরণ করেন এমপি সরফুদ্দিন সান্টু
জুন ২৩ ২০২৬, ১৯:২৪
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে দরিদ্র,অসহায়,দুঃস্থদের মাঝে চাল বিতরণ ও সিএসপিবি প্রকল্পের আওতায় সুবিধাবঞ্চিত, ঝুঁকিপূর্ণ ও প্রতিবন্ধী শিশুদের মাঝে ফ্যামিলি কিট বক্স এবং নারিকেল চাড়া বিতরণ করেন প্রধান অতিথি বরিশাল-২ উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
২৩ জুন মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান,সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন,উপজেলা কৃষি কর্মকর্তা কপিল বিশ্বাস,উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার,উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুর হোসেন,উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সুমন বালি,সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার,উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম সামসুদ্দোহা আজাদ,পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু,সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান প্রিন্স,উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ ফায়জুল হক রাড়ী,সাধারণ সম্পাদক সপন মল্লিক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহাদুৎ সরদার কমরেট, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নের্তৃবৃন্দ। এছাড়া দুপুর সাড়ে ১২ টার দিকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন-২০২৬ অবহিতকরণ ও পরিকল্পনা সভায় প্রধান অতিথি সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু,হাসপাতালের সার্বিক খোঁজ খবর নেন এবং বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ এস,এম মাইদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে এবং উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর বাস্তবায়নে অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি অত্যাধুনিক প্রযুক্তির ও আধুনিক জেনারেটর এর শুভ উদ্বোধণ এবং শিশুদের মাঝে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রমের উদ্বোধণ করেন।









































