বাউফলে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও ঝুঁকি হ্রাসে উপকরণ বিতরণ

অক্টোবর ১১ ২০২৬, ২৩:১৬

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি ॥

পটুয়াখালীর বাউফল উপজেলায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার ও ঝুঁকি হ্রাসে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। স্টার্ট নেটওয়ার্কের সহযোগিতায় এবং আভাসের বাস্তবায়নে ‘Cyclone Readiness Project for the Three Most At-Risk, Previously Uncovered Unions in Bauphal and Kalapara Upazilas’ প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হয়।

রোববার (১১ অক্টোবর ২০২৬) বাউফল উপজেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েদ মাহমুদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে দুর্যোগকালীন প্রস্তুতি জোরদার, ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং দুর্যোগের ঝুঁকি কমাতে প্রয়োজনীয় উপকরণের গুরুত্ব তুলে ধরা হয়।

প্রকল্পের আওতায় বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ও ধুলিয়া ইউনিয়নের ছয়টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। বিতরণ করা উপকরণের মধ্যে রয়েছে হুইলচেয়ার, পানির জার, মগ, টুল, খাবার স্যালাইন (ওরস্যালাইন) ও স্যানিটারি ন্যাপকিন। পাশাপাশি চন্দ্রদ্বীপ ও ধুলিয়া ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের জন্য সার্চ অ্যান্ড রেসকিউ বক্স প্রদান করা হয়।

সংশ্লিষ্টদের মতে, এসব উপকরণ দুর্যোগের সময় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা, কিশোরীদের স্বাস্থ্যসুরক্ষা এবং জরুরি উদ্ধার কার্যক্রম পরিচালনায় সহায়ক হবে।

দুর্যোগপ্রবণ এলাকার মানুষের সক্ষমতা বৃদ্ধি, জনসচেতনতা তৈরি এবং ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে প্রস্তুতি আরও জোরদার করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....

আমাদের ফেসবুক পাতা

আজকের আবহাওয়া