দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
অক্টোবর ১০ ২০২৬, ১৬:২৬
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ ঘিরে সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটকের পর এবার আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
একই সময় আটক হয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) নেত্রী নেহা বোরাসহ আরও কয়েকজন নেতা। খবর হিন্দুস্থান টাইমস
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, শনিবার দিল্লির সাউথ অ্যাভিনিউতে বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন দোলা সেন, ডেরেক ও’ব্রায়েনরা। দিল্লি পুলিশ এসে তাদের সরতে বলেন। ধর্না প্রত্যাহার করতে বলেন। কিন্তু তারপরও ধর্নায় বসে থাকেন মমতা ও তৃণমূলের বাকি সদস্যরা। এরপরই আটক করা হয় তাদের।
এর আগে, কর্মসূচিতে যোগ দিতে উড়োজাহাজে চেপে মুম্বাই থেকে নয়াদিল্লি আসার পর বিমানবন্দরেই আটক হন অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা। নয়াদিল্লির স্থানীয় সময় বেলা ১০টা ১৯ মিনিটে অবতরণ করে তাদের ফ্লাইট এবং তার পরপরই আটক হন তারা।








































