আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ওটরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নভেম্বর ১৫ ২০২৬, ২২:১৪
উজিরপুর প্রতিনিধিঃ দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও অপরাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
১৫ নভেম্বর বিকেল ৪ টায় ওটরা চেরাগালী মার্কেট থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তৃতা করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি পান্নু গাজী, ওটরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন হাওলাদার,সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লা,সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান টুলু,সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন হোসেন হাওলাদার,উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ফোরকান,উপজেলা ওলামা দলের সদস্য সচিব মোঃ হেমায়েত মৃধা।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ধর্ম ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ মনিরুল ইসলাম (মঞ্জু), উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সোলায়মান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান, উজিরপুর উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আক্তার হোসেন নয়ন,সাধারণ সম্পাদক মোঃ দিলদার হোসেন স্বপন মল্লিক,সিনিয়র সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ লাল মিয়া,সাংগঠনিক সম্পাদক মোঃ সবুজ সরদার,ওটরা ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খোকন বেপারীসহ শত শত নেতাকর্মী।
বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, দেশকে অস্থিতিশীল করতে নৈরাজ্য,অগ্নিসন্ত্রাস করছে ফ্যাসিস্ট আওয়ামীলীগ। তাদের এই অপরাজনীতি রুখে দিতে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।









































