তহসিলদার সোবাহানের বিরুদ্ধে এখনও নেওয়া হয়নি কোন ব্যবস্থা!
নভেম্বর ১০ ২০২৬, ১৮:৪৮
নিজস্ব প্রতিবেদক ॥ তহসিলদার বা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি বা ঘুষ গ্রহণের অভিযোগ উঠলে তাদের বিরুদ্ধে আইনি বা প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের বিধান রয়েছে। কিন্তু বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (তহসিলদার) সোবাহানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও কোটি টাকার সম্পদের অভিযোগ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের এক সপ্তাহ পেরিয়ে গেলেও দ”শ্যমান কোনো প্রশাসনিক পদপে নেওয়া হয়নি। এ ঘটনায় উপজেলা প্রশাসন, সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসকের ভূমিকা নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সম্প্রতি বরিশালের স্থানীয় ও জাতীয় দৈনিকে এবং বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ‘টাকা ছাড়া কাজ করেন না তহসিলদার সোবাহান, রয়েছে কোটি টাকার সম্পদ!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর সংশ্লিষ্ট কর্ত”পরে প থেকে তদন্ত কিংবা অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো পদেেপর তথ্য না পাওয়ায় প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন নাগরিকরা। সচেতন মহলের প্রশ্ন, একজন সরকারি কর্মচারীর বিরুদ্ধে গণমাধ্যমে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রকাশিত হওয়ার পরও কেন উপজেলা প্রশাসন, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়েছ না? অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্তের উদ্যোগ না নেওয়ার কারণ কী? সাধারণত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠলে সংশ্লিষ্ট কর্ত”প অভিযোগ যাচাই-বাছাই, প্রাথমিক তদন্ত, প্রয়োজনে বিভাগীয় তদন্ত এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে থাকে।
গুরুতর আর্থিক দুর্নীতির অভিযোগের ক্ষেত্রে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে তদন্তের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়। তবে আলিমাবাদের তহসিলদার সোবাহানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের ক্ষেত্রে এখন পর্যন্ত এমন কোনো পদেেপর তথ্য সামনে আসেনি। স্
থানীয় কয়েকটি সূত্রের দাবি, জমির নামজারি, জমাভাগ, ভূমি উন্নয়ন কর পরিশোধ ও জমিসংক্রান্ত বিভিন্ন কাগজপত্র সংগ্রহের মতো সেবা নিতে গিয়ে সেবাগ্রহীতাদের সরকারি ফির বাইরে অতিরিক্ত অর্থ দিতে হয়। ভূমি অফিসে সেবা নিতে গিয়ে হয়রানি, অতিরিক্ত অর্থ আদায় ও অনিয়মের অভিযোগও রয়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
তবে এসব অভিযোগের স্বাধীন ও নিরপে তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা প্রয়োজন। এদিকে একজন সরকারি কর্মচারীর আয়-ব্যয়ের সঙ্গে তার সম্পদের সামঞ্জস্য রয়েছে কি না, তা নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে। তহসিলদার সোবাহানের বিরুদ্ধে অঢেল সম্পদ ও বিলাসবহুল জীবনযাপনের যে অভিযোগ উঠেছে, তার উৎস এবং বৈধতা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সচেতন মহল। তাদের মতে, অভিযোগের সত্যতা যাচাই না করে যেমন কাউকে দোষী সাব্যস্ত করা যায় না, তেমনি গুরুতর অভিযোগ উপো করাও প্রশাসনিক দায়িত্বশীলতার পরিচয় নয়।
সচেতন নাগরিকদের দাবি, বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের মাধ্যমে দ্রুত নিরপে তদন্ত করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মচারীর বিরুদ্ধে আইন ও সরকারি চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে ভূমি অফিসে সাধারণ মানুষের হয়রানি বন্ধ ও স্স্বচ্ছ সেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জানতে তার ব্যবহরিত মুঠো ফোনে গত দুই ধরে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ না করার কারনে তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি। বরিশাল জেলা প্রশাসকের সাথে অভিযুক্ত বিষয়ে কথা হলে তিনি প্রথমেই বলেন বিষয়টি আমার জানা নেই।
তবে অভিযোগ পেলে ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন। অভিযুক্ত তহসিলদার সোবাহানের বক্তব্য তার মুঠো ফোন গত এক সপ্তাহ ধরে ফোন করা হলেও তিনি ফোনটি রিসিভ না করে ফোন কেটে দেন।
এবিষয়ে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত বরিশাল জেলা কার্যালয়ের উপপরিচালক রাজ কুমার সাহা বলেন, গনমাধ্যমে প্রকাশিত হওয়া তহসিলদার বা বরিশালেল মেহেন্দীগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের সোবাহান এর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি বা ঘুষ গ্রহণের অভিযোগ ্উঠেছে শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে। সেই বিষয়ে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছে। তিনি আরো অভিযুক্ত তসিলদারের বিরুদ্ধে বলেন আমাদের আইনের বিধি অনুয়ায়ী কাজ শুরু করেছি। তবে অভিযোগের সত্যতার প্রশান পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রিয় পাঠক দ্বিতীয় পর্বে আরো বহু চাঞ্চল্যকর তথ্য থাকছে…..!









































